1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি চালকদের চলন্ত গাড়িতে মারামারির জেরে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির (৬০) উপজেলার গনপদ্দী ইউনিয়নের গজারিয়া এলাকার মৃত হুরমুজ আলীর ছেলে। তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার’-এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংধনু পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নকলা পুরাতন সিনেমা হল চত্বর থেকে যাত্রী ওঠায়। এতে স্থানীয় সিএনজি চালকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সিএনজি চালকরা জোরপূর্বক চলন্ত বাসে উঠে পড়েন এবং বাসের স্টাফদের সাথে তীব্র তর্ক-বিতর্কের পর মারামারিতে লিপ্ত হন। চলন্ত বাসের ভেতরে দুপক্ষের এই মারামারির কারণে একপর্যায়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে বাসটি সজোরে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নিজ কর্মস্থলের সামনে শেরপুর-ময়মনসিংহ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংধনু পরিবহনের বাসটি কাদিরকে চাপা দেয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com