1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িতে উঠে কোপানো হলো নারীসহ ৬ জনকে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা পাঁচ দিনের বন্যার পর পানি নামতে শুরু, তবু ভোগান্তির শেষ নেই পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮ কাপ্তাইয়ের সব ইউনিট চালু, উৎপাদন ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ নালিতাবাড়ীতে দিনব্যাপী ডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িতে উঠে কোপানো হলো নারীসহ ৬ জনকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়িতে সশস্ত্র হামলা দিয়ে নির্মমভাবে কোপানো হয়েছে নারীসহ ৬ জনকে। এরমধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং অনান্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের এ ঘটনায় মামলা দায়েরের পর এক আসামী গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে প্রায় দুই ডজন মাদক মামলার আসামী ওয়াসিমসহ জড়িত অন্যরা।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, পোড়াগাঁও ইউনিয়নের পাহাড়ি গ্রাম বাতকুচি, বুরুঙ্গা, আন্দারুপাড়া, সমশ্চুড়া এখন মাদকের অভয়াশ্রম। ভারত সীমান্তঘেঁষা এসব গ্রামে গত প্রায় দুই বছরে অন্তত অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী ও কয়েকশ মাদকসংশ্লিষ্ট তরুণে ঠাসা। কেউ ভারত থেকে আমদানী করছেন, কেউ পাচারের কাজে সহযোগিতা করছেন, কেউ বা দেখভালের দায়িত্বে রয়েছেন। সবমিলিয়ে গ্রামগুলোর অধিকাংশ জায়গা এখন মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য ও সাধারণ মানুষের জন্য আতঙ্কের স্থান। মাদক ব্যবসায়ীদের কথা না শোনলে বা প্রতিবাদ করলেই নেমে আসছে অত্যাচার, হামলা, হুমকী।

কয়েক মাস আগে স্থানীয় মাদক সম্রাট ও ২২ মামলার আসামী ওয়াসিমের সাথে মাদক পাচারের কাজে জড়িত রাজুর লেনদেন সংক্রান্ত মতানৈক্য সৃষ্টি হয়। ফলে গত রবিবার (৫ জুলাই) বারমারী বাজারে ওয়াসিমদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে উদ্যত হয় রাজু ও তার লোকজন। এরই জেরে মঙ্গলবার দুপুরে ওয়াসিম তার লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বাতকুচি পরিত্যক্ত ফরেস্ট অফিস সংলগ্ন রাজুদের বাড়িতে। এসময় রাজু ও তার পরিবারের লোকজন প্রাণভয়ে দৌড়ে পাশে থাকা আজগর আলীর বসতঘরে গিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ওয়াসিম তার সশস্ত্র দলবল নিয়ে আজগর আলীর ঘরে হামলা করে কুপিয়ে ঘরের টিনের বেড়া কেটে ক্ষতবিক্ষত করে। একপর্যায়ে ঘরে থাকা রাজু, রাজুর মা এবং বোনসসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। একই সাথে এ নিয়ে মামলা করা হলে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায় অস্ত্রধারীরা। পরে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজুর মা রবিলা খাতুনকে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যান্যদের শেরপুর জেলা সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় রাতেই বাদী হয়ে রাজুর পিতা হাবিবুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর ওয়াসিমের ভাই জমিকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক রয়েছে মোস্ট ওয়ান্টেড ওয়াসিমসহ অন্যান্যরা।

ভুক্তভোগী বাতকুচিবাসী জানান, ওয়াসিমসহ তার মাদক সিন্ডিকেট বাতকুচি পাহাড়ের এ গহীনে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। জীবিকার তাগিদে এ এলাকার অনেকেই ঢাকায় বসবাস করায় তাদের পতিত বাড়িতে কখনো পাহাড়ে কার্টনভর্তি মাদক মজুত করে। ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের এসব মাদক এখানে মজুত করার পর সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। কারও বাড়িতে রাখতে নিষেধ করলে তাদের প্রাণ নাশের হুমকী দেওয়া হয়।

ভুক্তভোগী এলাকাবাসী আরও জানান, এদের অত্যাচারে তারা সবসময় উদ্বিগ্ন। কেউ কিছু বললেই চালানো হয় অত্যাচার ও মারধর। এদের কারণে উঠতি বয়সের যুবকেরা মাদকাসক্ত হচ্ছে, কেউ আবার টাকার লোভে মাদক পাচারের সাথে জড়িয়ে পড়ছে। সন্তানদের ভবিষ্যত নিয়ে রয়েছেন শঙ্কায়।

সরেজমিনে গেলে দেখা যায়, পাহাড়ি ঝিড়ির গভীর খাদ পেরিয়ে অথবা পাহাড়ি নদী চেল্লাখালী পেরিয়ে গ্রামের এ অংশে প্রবেশ করতে হয়। পুলিশসহ বাইরের লোকজনের আনাগোনা নেই বললেই চলে। রয়েছে পাহাড়ি টিলা আর শাল-গজারির বন। ফলে মাদকের নিরাপদ সাম্রাজ্য গড়ে ওঠেছে এখানে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার নাসরিন আক্তার জানান, ওয়াসিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সীমান্তের ৮ কিলোমিটার বিজিবি’র আওতায়। সেখানে যেতে হলে তাদের অনুমোতি লাগে। এটি একটি সীমাবদ্ধতা। সীমান্তে মাদকের বিরুদ্ধে শুধু পুলিশ একা পারবে না। বিজিবি ও স্থানীয় মানুষের সহায়তা লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com