1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

শব্দ দূষণ বন্ধে থালা-চামচ বাজিয়ে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন এক কলেজ শিক্ষক। হাতে থালা-চামচ নিয়ে জোরে জোরে শব্দ সৃষ্টি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতীকী অবস্থান নেন তিনি।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরে প্রায় ১০ মিনিট ধরে এ কর্মসূচি পালন করেন উপজেলার হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুরুজ্জামান।

এ সময় গলায় ‘শব্দ দূষণ বন্ধ চাই, নিরাপদ পৃথিবী চাই’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে, কানে তুলা গুঁজে এবং থালা-চামচ বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানান তিনি। শুরুতে শিক্ষক নুরুজ্জামান একা এই কর্মসূচি পালন করলেও পরবর্তীতে তাঁর এ প্রতিবাদে পথচারী ও স্থানীয়রা সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদকারী নুরুজ্জামান বলেন, “চলমান এইচএসসি পরীক্ষা চলাকালেও উপজেলার বিভিন্ন এলাকায় বিয়ে, খৎনা ও নানা অনুষ্ঠানের নামে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে বক্স বাজানো হচ্ছে। এতে পরীক্ষার্থীরা রাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ব্যক্তিগতভাবে অনুরোধ করেও কোনো ফল পাওয়া যায় না।”

এছাড়াও বিভিন্ন সময় উচ্চস্বরে মাইকিং মারাত্মকভাবে শব্দ দূষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
কর্মসূচি শেষে শব্দ দূষণ রোধে ছয় দফা সুপারিশসংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেন তিনি।

স্মারকলিপিতে রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ, আবাসিক এলাকাকে ‘সাইলেন্স জোন’ হিসেবে চিহ্নিত করা, ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com