1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোহাম্মদ আলী মডেল একাডেমির সাফল্য

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মোহাম্মদ আলী মডেল একাডেমি। এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

রোববার (১২ জুলাই) ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পরিকল্পিত পাঠদান, নিয়মিত মূল্যায়ন, নিবিড় তদারকি এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির ধারাবাহিক প্রয়াসের ফলেই এবারও কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে একাডেমিটি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সাফল্যের ধারা বজায় রেখেছে।

শুধু প্রাথমিক বৃত্তি পরীক্ষাই নয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে মোহাম্মদ আলী মডেল একাডেমি। ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী উত্তীর্ণ হয়। একই বছরে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাঁচজন ট্যালেন্টপুল এবং আটজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ১৩ জনের বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলার সর্বোচ্চ সাফল্য অর্জন করে।

এদিকে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নালিতাবাড়ী উপজেলায় মোট ১১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪৫ জন ট্যালেন্টপুল এবং ৬৮ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। উপজেলার মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে মোহাম্মদ আলী মডেল একাডেমিরই ৪৮ জন রয়েছে, যা উপজেলার সর্বোচ্চ। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৪৫ জনের মধ্যে ২৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬৮ জনের মধ্যে ২২ জনই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, “পরিকল্পিত পাঠদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলই আজকের এই সাফল্য। দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত অবদান রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব, যাতে প্রতিষ্ঠানটি আরও বৃহত্তর পরিসরে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।” ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালক।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ সাফল্যের ধারা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com