1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

সিরাজগঞ্জে খেলনা গাড়িতে থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে খেলনা গাড়ির ভিতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর পিংকি পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম রবিউল আলম সিদ্দিকী। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি খেলনা গাড়ির ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিনব এ কৌশলে ইয়াবার চালানটি দেশের উত্তরাঞ্চলে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com