1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

নকলায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও সনদ বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬

নকলা, শেরপুর: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্রকর্তা (ইউএনও) জনাব মো: জাহাঙ্গীর আলম।

‘ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’— এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন অতিথিরা।

আলোচনা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি, পরিবার কল্যাণ পরিদর্শক/পরিদর্শীকা, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তার মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com