1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

নালিতাবাড়ীতে তিন লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রোববার (১২ জুলাই) মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার কলসপাড় ইউনিয়নের বড়বিলা, নয়ানি, কাস্তি বিলসহ বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে ৩৫টি চায়না জাল, প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মশারি জাল এবং একটি ভীম জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন। এ সময় নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com