1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বিশ্ব জনসংখ্যা দিবসে তিনটি ক্যাটাগরিতে সেরা পরিবার পরিকল্পনা পরিদর্শক নকলার রাজিব

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী সেবা, প্রজনন স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি (নিরাপদ প্রসব) বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় সাফল্যের এক অনন্য নজির গড়েছেন শেরপুরের নকলা উপজেলার মো: রাজিব মিয়া।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে তিনি একযোগে উপজেলা, জেলা এবং ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়ে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেছেন।

রবিবার (১২ জুলাই) ময়মনসিংহ জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই ত্রিমুখী শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এই শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।

স্থানীয় সূত্র ও বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার উরফা ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: রাজিব মিয়া দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় তাঁর গৃহীত মাঠপর্যায়ের উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। এরই স্বীকৃতিস্বরূপ প্রথমে উপজেলা, পরে জেলা এবং সর্বশেষ বিভাগীয় বাছাইয়ে তিনি শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে মনোনীত হন।

যৌথভাবে এই গৌরব অর্জনের পর এক প্রতিক্রিয়ায় মো: রাজিব মিয়া বলেন, “একসাথে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই অর্জন আমার কাজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। উরফা ইউনিয়নসহ পুরো নকলা উপজেলার মানুষের কল্যাণে আমি বরাবরের মতোই নিষ্ঠার সাথে কাজ করে যাব।”

অনুষ্ঠানে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো: মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জেলা-উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com