
নালিতাবাড়ী (শেরপুর) : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিবার নালিতাবাড়ী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নালিতাবাড়ী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাশিদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষকরা হলেন- হাফিজুর রহমান তালুকদার, গৌর চন্দ্র বর্মন ও নাজিমা আফরিন।