1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

শ্রীবরদীতে পারিবারিক বিরোধে একজনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো-জেঠাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে প্রাইভেটকার চালক আমিন আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, আমিন আলী স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করে প্রাইভেটকার চালাতেন। রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সাথে দেখা করতে আসেন আমিন আলী। বাড়ি এসে তার ভাইয়ের সাথে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়লে রাতে আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। সোমবার সকালে পুনরায় ঝগড়া শুরু হলে চাচাতো ভাই মেহেদী, অলক, শহিদুল ও ফারুকসহ ৬-৭ জন তাদের উপর হামলা করে কয়েকজনকে আহত করে। এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com