1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ তিন সদস্য সাময়িক বরখাস্ত নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : গত কয়েকদিনের টানা অতি ভারী বর্ষণ, ভারতের পাহাড়ি ঢলের কারনে সৃষ্ট আকস্মিক বন্যায় শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের গড়পাড়া ও মাদারপুর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন গড়পাড়া গ্রামে মৃগী নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী ও মাদারপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মৃগী নদীর ভাঙনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগসহকারে শোনেন।

তিনি নদীভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত অংশে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে স্থানীয় গ্রামবাসীদের আশ্বাস প্রদান করেন।

এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে মৃগী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খড়িয়াকাজির চর ইউনিয়নের গড়পাড়া গ্রামের নদী পাড়ে বসবাসরত গ্রামবাসীদের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া ও ফসলি জমি হারানোর শঙ্কায় চরম সংকটে পড়েছেন। প্রতিদিন নদীর বুকে হারিয়ে যাচ্ছে একের পর এক বসতভিটা, ফসলি জমি, এমনকি পূর্বপুরুষদের বাড়ির ভিটা। নদীর তীব্র স্রোতের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে গড়পাড়া গ্রামের দশ থেকে পনেরোটি পরিবার।

ভেঙ্গে যাচ্ছে বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দোকানপাট, অসংখ্য গাছপালা এবং শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই নতুন নতুন ঘর বাড়ি ভাঙ্গনের ঝুঁকিতে পড়ছে। ঘর হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com