1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ তিন সদস্য সাময়িক বরখাস্ত নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেলায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নকলায় নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি মেরামত এবং প্রয়োজনীয় স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে থাকা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিরাপদ স্থানে স্থানান্তরের কথাও জানান।

গত রোববার জেলা প্রশাসক উপজেলার ৯ নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (আমতলা) এলাকায় নৌকাযোগে মৃগী নদীর ভাঙনকবলিত স্থান এবং ৮ নং চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ভাঙনকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে মেরামতকাজ এবং প্রয়োজনীয় স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ভাঙনের ঝুঁকিতে থাকা নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগও গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com