1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহিত করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল বিতরণ করেন।

গতকাল সোমবার উপজেলার মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পরে ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের পাঠে আগ্রহ বাড়াতে ১৫০টিরও বেশি শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com