1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৮৫ মিনিটে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। আর যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় আরেকটি গোল। এই ৭ মিনিটের ঝড়েই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এমন জয়ের পর বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। আমাদের দেশ ও দেশের মানুষের জন্য এটি একটি বড় আনন্দ। সেদিনই আমি বলেছিলাম যে এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে।’

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনাল। ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জেতার চেষ্টা করব। আমাদের সবকিছু উজাড় করে দেব। তবে ফুটবলাররা মাঠে যা করে দেখাচ্ছে, তা সাধারণ মানুষকে বোঝানো খুবই কঠিন। আমরা অনন্য, আর এটা কোনো অহংকার নয়। এই দর্শক ও সমর্থকেরাই আমাদের জয়ের দিকে নিয়ে গেছে।’

এরপর ফুটবলারদের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার দাবি রাখে এই জার্সি। কোনো কিছুই জমিয়ে রাখা যাবে না। খেলোয়াড়েরা আবারও প্রমাণ করেছে যে তারাও দেশের বাকি সবার মতোই এই জার্সির গুরুত্ব গভীরভাবে অনুভব করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com