1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

নালিতাবাড়ীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংগঠন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব নালিতাবাড়ী–এর নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার অরণী প্রগ্রেসিভ স্কুলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সেঁজুতি বিদ্যানিকেতনের মুনীরুজ্জামান মুনীর সভাপতি এবং মোহাম্মদ আলী মডেল একাডেমির সাইয়্যিদ কুতুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন আইডিয়াল স্কুলের শাহাদাত হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নব জাগরণ একাডেমির মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ সময় একাডেমির আব্দুস সালাম এবং প্রচার সম্পাদক বেগম রৌশন আরা একাডেমির এম. সুরুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন অরণী প্রগ্রেসিভ স্কুলের নাজনীন হক, মেহেরুননেছা কিন্ডারগার্টেন একাডেমির আব্দুল্লাহ আল মামুন এবং লাইসিয়াম প্রিপারেটরী স্কুলের রফিজ মিয়া।

নবনির্বাচিত নেতারা জানান, উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (১৮ জুলাই) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com