1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন এক ছেলের দায়ের কোপে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত মজিবুর রহমান (৫৫) উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে। আটক ফারুক আহমেদ (৩০) তাঁর ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন মজিবুর রহমান। এ সময় ফারুক আহমেদ ধারালো দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরিবারের দাবি, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com