1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে বিএনপি নেতা’র নলকূপ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার এক অসহায় ও দরিদ্র পরিবারের জন্য নিজ অর্থায়নে একটি নতুন নলকূপ স্থাপন করে দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক চৌধুরী (অকুল)। মঙ্গলবার  পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীবরদী গ্রামের ওই পরিবারের বাড়িতে গিয়ে নলকূপটি স্থাপন করে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাতের আঁধারে পরিবারের একমাত্র নলকূপটি চুরি হয়ে যায়। নতুন নলকূপ কেনার সামর্থ্য না থাকায় দীর্ঘদিন ধরে পাশের বাড়ি থেকে পানি এনে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে হচ্ছিল। এতে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিল।

পরিবারটির এমন দুর্দশার কথা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে নিজ উদ্যোগে একটি নতুন নলকূপ কিনে তাদের বাড়িতে স্থাপন করে দেন বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী (অকুল)। নতুন নলকূপ পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ মণ্ডল, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী।

এ বিষয়ে মো. ফজলুল হক চৌধুরী (অকুল) বলেন, “বিশুদ্ধ পানির অভাবে পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিল। একমাত্র নলকূপটি চুরি হওয়ার পর তারা পাশের বাড়ি থেকে পানি এনে প্রয়োজন মেটাচ্ছিল। বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com