1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা নকলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে খেলতে যাওয়া শেরপুরের খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় শ্রীবরদী সীমান্তে সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা, সরঞ্জাম জব্দ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দাবি গোলাম কিবরিয়ার কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

নাতনির মরদেহ আনার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো নানিসহ দুইজনের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা সড়াডাঙি নামক স্থানে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহি ঢাকা কোচের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ৪ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার রাজ হোসেন। ড্রাইভার রাজের কোনো ঠিকানা পাওয়া যায়নি।

পাবনা মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া নামের বাচ্চা মেয়ে মারা যান। তার অত্মীয় স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি রাজশাহী থেকে পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিল। অ্যাম্বুলেন্স গাড়িটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহি বাসের চাকা ফেটে সরাসরি অ্যাম্বুলেন্সে আঘাত করে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজ ও নিহত কেয়ার নানী বুলু খাতুন ঘটনাস্থলেই মারা যান।

জানা যায়, পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছেন এবং নিহতদের মরদেহ পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com