1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা নকলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে খেলতে যাওয়া শেরপুরের খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় শ্রীবরদী সীমান্তে সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা, সরঞ্জাম জব্দ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দাবি গোলাম কিবরিয়ার কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনার মোহনায় জেলেদের জালে আটকা পড়েছে ৩২ কে‌জি ও ২৬ কে‌জি ওজনের দু‌টি বাঘাআইড় মাছ। পরে মাছ দুটি নিলামে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দু‌টি আটকা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানায়, রাতে পদ্মা-যমুনার মোহনায় জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দু‌টি বাঘাআইড় মাছ আটকা পড়ে। মাছ দুটির ওজন এক‌টি ৩২ কে‌জি আর এক‌টি ২৬ কে‌জি। বৃহস্পতিবার সকালে তারা দৌলত‌দিয়া মৎস আড়তে উন্মুক্ত নিলামে ৩২ কে‌জি ওজনের মাছ‌টি প্রতিকে‌জি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় এবং ২৬ কে‌জি ওজনের মাছ‌টি ১ হাজার ৬০০ টাকা কে‌জি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি করলে তিনি তা কিনে নেন।

সম্রাট শাজাহান শেখ আরও বলেন, ‘মাছ দু‌টি কেনার পর মুঠোফোনে যোগাযোগ করে দোহারের আমে‌রিকান প্রবাসীর কাছে কে‌জি প্রতি ১০০ থে‌কে ২০০ টাকা লাভে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বি‌ক্রি করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com