1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা নকলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে খেলতে যাওয়া শেরপুরের খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় শ্রীবরদী সীমান্তে সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা, সরঞ্জাম জব্দ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দাবি গোলাম কিবরিয়ার কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দাবি গোলাম কিবরিয়ার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: জুলাই শহীদ দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলনের সকল শহীদ, বিশেষ করে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আন্দোলনে নতুন গতি, সাহস ও প্রেরণা জুগিয়েছিল। তাঁর আত্মত্যাগের ধারাবাহিকতায় আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে এবং দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়।

গোলাম কিবরিয়া বলেন, আন্দোলনের দ্বিতীয় বর্ষে এসেও জনগণের অনেক প্রত্যাশা পূরণ হয়নি। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার এখনো দৃশ্যমান নয়। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণই সময়ের দাবি।

তিনি জুলাই আন্দোলনের সকল শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী, নিখোঁজ, নির্যাতিত ও সাহসী আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে সুশাসন, ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের জান্নাতুল ফেরদাউস নসিব, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশবাসীকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com