1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা নকলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে খেলতে যাওয়া শেরপুরের খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় শ্রীবরদী সীমান্তে সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা, সরঞ্জাম জব্দ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দাবি গোলাম কিবরিয়ার কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

শ্রীবরদী সীমান্তে সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা, সরঞ্জাম জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টার সময় বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংরক্ষিত বনভূমির উপকারভোগীরা বালিজুরী রেঞ্জের কর্ণঝোড়া বিটের রাজা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সংরক্ষিত বনভূমিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে সংযোগ দেওয়ার কাজে ব্যবহৃত একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি, একটি ঠেলাগাড়িসহ বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, সংরক্ষিত বনভূমিতে বৈদ্যুতিক সংযোগ না দিতে পল্লী বিদ্যুৎ সমিতিকে একাধিকবার অনুরোধ করা হলেও তা মানা হয়নি। বনভূমিতে বিদ্যুৎ সংযোগের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, সংরক্ষিত বনভূমিতে স্থাপিত খুঁটি অপসারণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com