1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে বৃক্ষমেলা উপলক্ষে প্রস্তুতি সভা নকলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে খেলতে যাওয়া শেরপুরের খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় শ্রীবরদী সীমান্তে সংরক্ষিত বনভূমিতে বিদ্যুৎ সংযোগের চেষ্টা, সরঞ্জাম জব্দ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের দাবি গোলাম কিবরিয়ার কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪২তম নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার সেঁজুতি অঙ্গনে আয়োজিত এ আসরে সভাপতিত্ব করেন শিক্ষক ঊর্মি দেবনাথ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মনি গাঙ্গুলি।

আসরের মূল আলোচ্য বিষয় ছিল ‘মাৎস্যন্যায়: প্রাচীন বাংলার অন্ধকার সময়ের গল্প’। এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন শঙ্করী পাঠক ও শারমিন আক্তার।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে কবিতা আবৃত্তি করেন রাজদ্বীপ, স্বস্তিকা, নীল, তাসফিয়া ও অভ্র। শিশু শিল্পী ফারদিন গান পরিবেশন করেন।

পরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে একুশে পাঠচক্রের ১৪২তম নিয়মিত আসরের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com