1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও যাত্রী মিলে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সন্নাসীভিটা এলাকায় ইউপি ভবনের সামনের শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া নিবাসী একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টির আব্দুস সাত্তারের ছেলে অটোরিকশা যাত্রী শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি কামরুল হোসেনের অটোরিকশা নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্নাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনার শিকার হন। এখানে সড়কের পাশে রাখা বালুর স্তুপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠান।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com