
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মাথাফাটা বাজারের ‘খোকন কফি হাউজ ও পথ পাঠাগার’-এ পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট ইসলামি মিশন মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম।
সভায় সাইদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে বইমুখী করতে পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। পথ পাঠাগারের কার্যক্রম এগিয়ে নিতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে নিয়মিত বই পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পথ পাঠাগারের পরিচালক তৌফিকুর রহমান খোকন, সঙ্গীতশিল্পী মোস্তফা কামাল, সনাক-টিআইবি নালিতাবাড়ীর সাবেক ইয়েস দলনেতা আবু রাসেল ও স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন।
এ সময় হালুয়াঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম, পাঠাগারের সদস্য নাজমুল, অয়ন তালুকদার, রিয়াজ, লিটন, ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন