1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

‘নেশার টাকার জন্য’ ভাগনের বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাটোর: নেশার টাকা জোগাড় করতে ভাগনের বাইসাইকেল চুরি করেছেন, এমন অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক বোন। নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে বাইসাইকেলসহ পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে (৩৬) গ্রেপ্তার করেছে। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নেশার টাকা জোগাড় করতে না পেরে শনিবার বোন মোছা. মরিয়ম খাতুনের (৩৯) টিটিয়া আবেদ মোড় এলাকার বাড়ি থেকে তার ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান কালু। পরে বিষয়টি জানতে পেরে মরিয়ম খাতুন লালপুর থানায় নিজের ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা এলাকা থেকে কালুকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে লাল ও সবুজ রঙের চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে তার বোন মামলা করেছেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com