1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সবুজ শেরপুর গড়ার আহ্বানে পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে বৃক্ষরোপণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ করেন। এ সময় তাঁরা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর, নান্দনিক ও টেকসই শেরপুর গড়ে তোলা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com