1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে দেশীয় জাতের গাছের চারা রোপণ উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): ‘দেশীয় জাতের গাছের চারা রোপণে বদলাবে দেশের প্রকৃতি’ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। মাস্তুল ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে সংগঠনটি।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার গোজাকুড়া নতুন কবরস্থান সংলগ্ন ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরিচপুরান ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আকিকুল ইসলাম, পথ পাঠাগারের পরিচালক তৌফিকুর রহমান খোকন, হোমিওপ্যাথিক চিকিৎসক খন্দকার জান্নাতুল ইসলাম, গোজাকুড়া নতুন কবরস্থান ঈদগাহ সংলগ্ন মাদ্রাসার শিক্ষক হাফেজ আল আমিন।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র শীল, দপ্তর ও প্রচার সম্পাদক সাইম বাদশা প্রমুখ।

এসময় ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির গাছের বিস্তার ঘটানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, সামাজিক প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

বক্তারা বলেন, বিদেশি প্রজাতির পরিবর্তে দেশীয় গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দেশীয় গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com