1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শেরপুরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুলাই মাসের সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে গতি আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন। তাঁরা জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতামত দেন।

এ ছাড়া সভায় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com