
নালিতাবাড়ী (শেরপুর) : মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণের লক্ষ্যে “আলেপ আলী ফাউন্ডেশন” নামে একটি সেবামূলক সংগঠনের উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনটির উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অসহায়দের মাঝে বিভিন্ন অনুদান প্রদান করা হয়।
ওয়ার্ড বিএনপি নেতা উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক উবায়দুল ইসলাম সোহাগ। অন্যান্যের মাঝে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, সাবেক যুগ্ম-আহবায়ক এম.এ. রায়হান, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে আলেপ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে পোড়াগাঁও ইউনিয়নের ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি একাডেমি, ১১টি কওমি ও নুরানি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১টি ল্যাম্প বিতরণ করা হয়।
এছাড়া একই ইউনিয়নের ৪২টি মসজিদ, ২টি মন্দির, ১টি গীর্জা, ৯টি ওয়ার্ডের ক্লাবে জার্সি ও ফুটবল, ৪টি দরিদ্র পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন, রাস্তায় ৪৫ ট্রলি বালু ভরাট, ৫টি সাঁকো নির্মাণ ও ৭ জন শিক্ষার্থীকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।