1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভোগাই নদীর ভাঙন পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক-ইউএনও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ এলাকায় ভোগাই নদীর ভাঙন পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ,নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। এসময় তারা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ভাঙনকবলিত স্থানে যান কর্মকর্তারা।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য ময়না খাতুন, পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক, বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, দৈনিক বাংলা ও বাংলার কাগজ পত্রিকার সাংবাদিক আমানুল্লাহ আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে ভোগাই নদীর পূর্বের ভাঙনের সাথে নতুন করে আরো ভাঙনের দেখা দেয়। যার ফলে নদীর পানি সরাসরি প্রবেশ করে তলিয়ে যায় বেনীরগোপ গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি। পরে স্থানীয় সাংবাদিক আমানুল্লাহ আসিফ বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শনে কর্মকর্তাদের পাঠান।

কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। এ সময় ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com