1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর ফলে চালু থাকা স্টেশনগুলোতে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাস নিতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেকের অভিযোগ, তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস মিলছে না।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় স্বাভাবিক গতিতে সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রতিটি গাড়িতে গ্যাস ভরতে আগের তুলনায় বেশি সময় লাগছে। কোথাও সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আবার কিছু স্টেশন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্যাসচাপে।

সংস্থাটি জানিয়েছে, টার্মিনালের ত্রুটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। সমস্যা কাটিয়ে উঠতে পারলেই গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com