1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী, শেরপুর: ‘মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’— এ প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি বটতলা এলাকায় হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠন এ বৈঠকের আয়োজন করে।

পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাছরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী, শেরপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শাহীন আলম, নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক আমানুল্লাহ রতন, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন লিটন, উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী ও সমাজসেবক উবাইদুল ইসলাম সোহাগ।

অনুষ্ঠানে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার নিজাম উদ্দিন, সমাজসেবক রবিউল আলম ইউসুফ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদক প্রতিরোধ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানান। পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারিদের সংশোধনের জন্য ১০ দিনের সময় দিয়ে মাদক প্রতিরোধ কমিটিকে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরও যারা মাদক কার্যক্রমে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com