1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল (৪৬) ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তার মাথায় কুড়াল দিয়ে কোপানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোডাউন মোড় থেকে ফিরছিলেন কবির। ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই তিনি ঢাকায় চলে যান।

আনোয়ারুল কবির টুটুল জানান, প্রতিদিনের মতো গোডাউন মোড় হয়ে তিনি নিজ বাসায় ফিরছিলেন। পথে এসডি টাওয়ারের সামনে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এর আগে গত ২৯ জুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল কবির টুটুল। তিনি ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com