1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী রাব্বীর

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় পিকআপের নিচে চাপা পড়ে মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে নকলা-নালিতাবাড়ী মোড়ে (নিউমার্কেটের সামনে) এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাশকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ময়জ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো-ন-১৩-১৮২১ নম্বরের একটি মিনিপিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলটির সামনে একটি রিকশা চলে আসে। এ সময় মোটরসাইকেল চালক হঠাৎ ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে নকলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় জড়িত মিনিপিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং পিকআপের চালক নুর মোহাম্মদ (২৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নকলা জানিয়েছে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com