1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ১৪৬ জন

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভূমি-সংক্রান্ত বিরোধ, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, নদীভাঙন এবং আর্থিক সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন।

জেলা প্রশাসক উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও সংশ্লিষ্ট দপ্তরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন ১৪৬ জনকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুইজনের ওষুধ কেনার ব্যবস্থা করা হয়। ১৬ জন নারীকে গৃহ নির্মাণে সহায়তা, সাতজন নারীকে সেলাই মেশিন, ১১ জনকে ঢেউটিন এবং নয়জনকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ১৫ জনকে তাঁদের সমস্যার প্রকৃতি অনুযায়ী শেরপুর পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, নকলা, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বিভিন্ন ভূমি অফিস, জেলা সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com