1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান শেখ নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় শহরের কলেজ বাজারে নিজ বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন তিনি।

স্থানীয়রা জানান, আরমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় বেশ পরিচিত।

গোসল শেষে আরমান জানান, তিনি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ভবিষ্যতে আর কখনো মাদক ব্যাবসার সঙ্গে জড়াবেন না। তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসতে চান।

তার এই সিদ্ধান্তকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, পুলিশের সচেতনমূলক সভা এবং অাইনের কঠোরতার কারণে আরমান হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com