1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মাদক ছাড়ুন, নয়তো নালিতাবাড়ী ছাড়ুন’- ওসির কঠোর বার্তা এইচএসসি পরীক্ষার্থী ইকনকে লাখ টাকা দিলো ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি যন্তর মন্তরের দিকে যাওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক’ শ্রীবরদীর বাবেলাকোনায় দিনব্যাপী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে সংলাপ কিশোরী সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়রা ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর : ইসি মাছউদ

নকলায় গাঁজা সেবনে কারাদণ্ড, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মাদকবিরোধী অভিযান ও ভোক্তা-স্বার্থ সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে গাঁজা সেবনের দায়ে একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে উপজেলার নারায়ণখোলা গ্রামে গাঁজা সেবনের অপরাধে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই দিন জালালপুর এলাকায় অবস্থিত আল মোমিন বেকারি ও ঢাকা ফুড প্রোডাক্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সিএম লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নকলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে নকলা থানা পুলিশের সদস্য এবং বিএসটিআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com