
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ শতভাগ বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়মিত অধ্যবসায়, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।