1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ছিল বোমা, খুললেই ঘটতো বিস্ফোরণ পদত্যাগ করছেন না ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস বিদায়ী রাষ্ট্রপতির গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন লাইন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ অবসর ভাতা, পিএসহ আরও বেশকিছু সুবিধা পাবেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: বিএনপি মহাসচিব

বোয়ালমারীতে অসচ্ছল পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ সহায়তা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের অসচ্ছল বাসিন্দা মো. আকরাম মল্লিকের ঘর নির্মাণে সহায়তা হিসেবে ২৭ পিস ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মো. শেখ আনিসুরজামান তপুর সার্বিক ব্যবস্থাপনায় আকরাম মল্লিকের বাড়িতে গিয়ে তাঁর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তার অর্থায়ন করেন সমাজসেবী আলমগীর কবির। পুরো কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান করেন সমাজসেবক সুমন রাফি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। ঘর নির্মাণে এই সহায়তা আকরাম মল্লিকের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহায়তা পেয়ে মো. আকরাম মল্লিক আলমগীর কবির, সুমন রাফিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com