1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : সমুদ সীমায় ইলিশ প্রজনন মৌসুমে ৬৫দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে আন নুর নামে একটি মাছধরা ট্রলারকে ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) মধ্য রাতের দিকে এ জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহমুদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম জানান, কক্সবাজারের কুতুব দিয়ার খুদিয়ার টেক এলাকার দীন মোহাম্মাদ’র মালিকানাধীন এফবি আন নুর নামক একটি ট্রলার মৎস্যবন্দর আলীপুরের ইউসুফ কোম্পানীর গদিতে মাছ বিক্রির সময় অভিযান চালিয়ে ট্রলারটি মাঝি-মাল্লাসহ আটক করা হয়। পরে রাত নয়টার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ১৯ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে এ জরিমানা করা হয়েছে। এসময় মৎস্য আড়ৎদার ইউসুফ কোম্পানীকে সতর্ক করে দেয়া হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com