1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জ : একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার আসাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়দের দাবি, এই বিরোধ প্রায় ৩০ বছরের পুরোনো।

সম্প্রতি বাজারটির নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। কয়েকদিন ধরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই প্রেক্ষিতে সোমবার সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হন। একপর্যায়ে গুরুতর আহত একজনের মৃত্যু হয়।

সংঘর্ষের পর আহতদের স্বজন ও স্থানীয়রা দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ নিয়ন্ত্রণে রাখার সর্বাত্নক চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com