1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’ শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন দক্ষিণ আফ্রিকায় সুপারশপে আগুন: নারায়ণগঞ্জে নিহত ৫ জনের বাড়িতে মাতম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নালিতাবাড়ীর আশরাফুজ্জামান নালিতাবাড়ীতে বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান ‘সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’- শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি : এ্যানি জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে ব্যবস্থা নেবে সরকার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। জনগণের স্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘সরকার এই জননিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট তো বটেই, মানে এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। আপনি ওই টুথপেস্ট ব্যবহার না করলেও বিভিন্ন জায়গা থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলো আসলে আমাদের খাবারে, আমাদের পানিতে ছড়িয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘একটা সমন্বিত পদক্ষেপ লাগবে। একটা সমন্বিত পদক্ষেপ ছাড়া আসলে টুথপেস্ট বা অন্য সবকিছু মানে একটা জায়গায় ব্যবস্থা নিলেই হয়ে যাবে তা না। তবে যেহেতু এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এটা খেয়াল করছি যে জনগণের এখন হেলথ কনশাসনেস বাড়ছে, তারা এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর কথা বলেছেন। এবং একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের স্বার্থে পদক্ষেপ অবশ্যই নেবে।’

সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণায় দেখা যায়, ২৬টি নমুনা, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com