
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপিকে শেরপুর সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শেরপুর সার্কিট হাউসে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ ও অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, শেরপুর সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।