
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসন-১৫-এর সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব শেরপুরের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।