1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে তুচ্ছ ঘটনায় ভাতিজাদের হাতে চাচীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে কচুরীপানা সরানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের সাথে সংঘর্ষে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দরিকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে বিলের কুচুরীপানা সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাতিজা শাহ আলম ছানিয়া বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাসুরের ছেলেদের লাঠির আঘাতে ছানিয়া বেগম আহতের পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com