1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শেরপুরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ শুরু দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’ অসুস্থ গরু জবাই, নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়ায় পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, স্টপেজ সাময়িক বন্ধ

অসুস্থ গরু জবাই, নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই মৃতপ্রায় অসুস্থ গরু জবাইয়ের অপরাধে শেরপুরের নালিতাবাড়ী শহরে লালন ভাইয়ের মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার মাংস মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, ভেটেরিনারী সার্জন সাগর আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত একই মহলের বাবুলের মাংসের দোকান ও আড়াইআনী বাজার মাংস মহলের সাইফুলের মাংসের দোকান এবং আল্লাহর দান মাংসের দোকানকে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে ৫ হাজার করে আরও ১৫ হাজার টাকা জরিমানা করে।

অভিযোগ রয়েছে, লালন ভাইয়ের মাংসের দোকান এর আগে হাফিজ ভাইয়ের মাংসের দোকান নামে পরিচালিত হতো। কিছুদিন আগে আরও একবার মৃতপ্রায় গরু জবাইয়ের অপরাধে তাকে জরিমানা এবং মাংস জব্দ করা হয়। আজ ভোরে ভটভটিযোগে মৃতপ্রায় একটি গরু আনার পথে পথচারীরা সংবাদ দিলে গণমাধ্যমকর্মী ও প্রশাসন ঘটনাস্থলে হাজির হন। পরে সিসি টিভি ফুটেজে গরুটি অসুস্থ এবং মৃতপ্রায় বলে প্রতীয়মান হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com