1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শেরপুরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ শুরু দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’ অসুস্থ গরু জবাই, নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়ায় পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, স্টপেজ সাময়িক বন্ধ

ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাব্বি ওরফে অলি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) উপজেলার ৬ নং পয়ারী ইউনিয়নের পয়ারী ২ নং খণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার একটি দল জনৈক হারুন অর রশিদের বাড়ির সামনে অভিযান চালায়। অভিযানের সময় রাব্বিকে আটক করে তল্লাশি করলে তাঁর পরিহিত লুঙ্গির কোচায় রাখা একটি পলিথিনের প্যাকেট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই হাজার টাকা। গ্রেপ্তারকৃত রাব্বি উপজেলার ধলী গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাব্বিকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com