1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির নেতারা ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শেরপুর-২ আসনের জামায়াত নেতা ও জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি), নালিতাবাড়ী পৌরসভায় জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি আবু সিনা মু. যোবায়ের।

সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন পৌরসভার সেক্রেটারি ও জামায়াত-সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন।

বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com