1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হালুয়াঘাটে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি’—এই প্রতিপাদ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস পালিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বাংলাদেশ স্কাউট, হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর। তিনি বলেন, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর আন্দোলন। দেশপ্রেম, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, স্বেচ্ছাসেবী মনোভাব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলে, যা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, স্কাউটার, রোভার স্কাউট, স্কাউট সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, স্কাউটিংয়ের আদর্শ—শৃঙ্খলা, মানবসেবা, নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় থেকেই দিবসটি উদযাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com