1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

শেরপুরে ‘গানে গানে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জুলাই গণ–অভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা, আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শেরপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিমনা ব্যক্তিরা।

দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাই গণ–অভ্যুত্থানের আত্মত্যাগ, দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনা তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণ–অভ্যুত্থানের আদর্শ এবং দেশপ্রেম জাগ্রত করাই এ আয়োজনের উদ্দেশ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com